Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

U-19 World Cup:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ যারা

U-19 World Cup
U-19 World Cup

 

কেপ টাউন, ২৯ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে সুপার সিক্সের সূচি প্রকাশ করেছে আইসিসি। যার ফলে জানা গেল সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ কারা। ১৬ দল নিয়ে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে ১২টি দল। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল উঠেছে শেষ ১২-তে। সুপার সিক্সে উঠে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো।

'এ' এবং 'ডি' গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে- ভারত, বাংলাদেশ,আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। 'বি' এবং 'সি' গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। সুপার সিক্স পর্বে দলগুলো নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু'টি সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।


You might also like!