Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Super Cup 2024 : বুধবার সুপার কাপের প্রথম সেমিফাইনাল, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর

Super Cup 2024
Super Cup 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত বছর ডুরান্ড কাপে হয়নি। কিন্তু এবার সুপার কাপে আর খালি হাত নয়। এই মন্ত্র নিয়েই আজ, বুধবার কলিঙ্গ জয় করতে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সবার নজর ডার্বি পরবর্তী সময়ে এদিন কেমন খেলবে ইস্টবেঙ্গল।

দেশের সেরা দল মোহনবাগানকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। মাঠের নামার আগে সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেন কার্লোস। কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এদিন কঠিন চ্যালেঞ্জ হতে পারে খালিদ জামিলের কৌশল। যিনি একসময় ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন।এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। লক্ষ্য ভুবনেশ্বর থেকে ট্রফি নিয়ে ঘরে ফেরা। তার প্রথম ধাপ এদিন প্রতিপক্ষ জামশেদপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্ড সমস্যায় নেই বোরহা।


You might also like!