Game

3 years ago

Mumbai Indians VS Rajasthan Royals:আজ আইপিএলের ১০০০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স- রাজস্থান রয়্যালস

Mumbai Indians VS Rajasthan Royals
Mumbai Indians VS Rajasthan Royals

 

মুম্বই, ৩০ এপ্রিল : আজ রবিবার রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডাবল হেডার। বিকেলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। তারপর ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে মুম্বই এখনও পর্যন্ত ৭ ম্যাচে খেলে ৩টিতে জিতেছে আর ৪টিতে হেরেছে। অন্যদিকে পিঙ্ক আর্মি ৮টি ম্যাচে খেলেছে। জয় ৫ ম্যাচে, হার ৩ ম্যাচে। আর লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে রোহিতরা। আর রাজস্থান রয়েছে শীর্ষে।

হাজারতম ম্যাচে হেড টু হেড:

হেডে  টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৭ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছিল ১৪ বার আর রাজস্থান জিতেছিল ১২ বার। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।

You might also like!