Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Sachin Tendulkar Deepfake Video : এবার ডিপফেকের জালে সচিন! ক্ষোভ উগরে দিলেন ভক্তেরা

Sachin Tendulkar  (File Picture)
Sachin Tendulkar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগে ডিপফেক ভিডিওর  শিকার হয়েছিলেন সচিন-কন্যা। এবার সেই জালে জড়ালেন খোদ সচিন তেন্ডুলকরকে নিয়েই তৈরি হল ভুয়ো ভিডিও। ডিপফেক প্রযুক্তির ব্যবহার করে। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মাস্টার ব্লাস্টার।

দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল সচিনের নাম। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল সচিনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে সচিন জানালেন, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটিতে সচিনকে শুধু অ্যাপটির হয়ে প্রচার করতেই দেখা যায়নি, তাঁকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই অ্যাপ থেকে তাঁর কন্যা সারা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তীব্র বিরক্তি প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার। প্রযুক্তির অপব্যবহার নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ বাইশ গজের কিংবদন্তি। দ্রুত পদক্ষেপও দাবি করেছেন সচিন।

You might also like!