Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Rohit Sharma and Virat Kohli: 'ওকে কখনও NCA যেতে হয়নি...', বিরাট কেন সেরা, বললেন অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রাক্তন অধিনায়ক ও সতীর্থ বিরাট কোহলির ভূয়সী প্রশংসা ভারত অধিনায়ক রোহিত শর্মার। নিজের কেরিয়ারে একবারও ফিটনেস সংক্রান্ত সমস্যায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হয়নি বিরাটকে। বিরাটের ফিটনেস আর তাঁর ক্রিকেটের প্রতি প্যাশন দেখে সবার শেখা উচিত বলেই মনে করেন তিনি।

জয়ের খিদে

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কাজে নেই বিরাট। রোহিত বিরাটকে নিয়ে মনে করেন, ও এমন একজন ক্রিকেটার, যে শট চায়, তাই খেলতে পারেন। সবথেকে বড় ব্যাপার, বিরাটের মধ্যে জয়ের খিদে অনেকটা বেশি। রোহিত জিও সিনেমার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "এই জয়ের খিদে কাউকে শেখানো যায় না। অন্যদের দেখেই শিখতে হয়। ভিতর থেকে আসে।"

ক্রিকেটের প্যাশন

বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর দেশের অধিনায়ক নির্বাচিত হন রোহিত শর্মা। কিন্তু বিরাটের যে কত বড় ভক্ত তিনি, তা জানালেন হিটম্যান নিজেই। তিনি বলেন, "সব সময় জয়ের খিদে থাকা উচিত। প্যাশন ধরে রেখে, সব কিছুর জন্য ঝাঁপানো উচিত। অধিনায়ক হিসেবে টিমের প্রত্যেক সতীর্থের কাছে এটাই প্রত্যাশা থাকে।"


You might also like!