Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Prabir Majumder: ইস্টবেঙ্গলের প্রথম ত্রিমুকুট জয়ের সৈনিক প্রবীর মজুমদার প্রয়াত

Prabir Majumder (Collected)
Prabir Majumder (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের দলের লেফট ব্যাক প্রবীর মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবারে একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে রেখে গেলেন তিনি।

ইস্টবেঙ্গলের হয়ে ১৯৭২ ও ১৯৭৩ সালে লেফট ব্যাক হিসাবে প্রবীরের খেলা আজও মানুষের হৃদয়ে বিদ্যমান। সেই সময়ে ১৯৭২ সালে একটি গোল না খেয়ে কলকাতা লিগ জেতার রেকর্ড করেছিল লাল-হলুদ। সেই বছরই আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড ও রোভার্সে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। প্রথম বারের জন্য ত্রিমুকুট জেতে তারা। ১৯৭৩ সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স ও ডিসিএম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। খেলা ছাড়ার পরে ১৯৮১ সালে প্রবীর ছিলেন ইস্টবেঙ্গলের প্রশিক্ষক।

প্রবীরের মতো এক জন প্রখ্যাত ফুটবলার ও প্রশিক্ষকের প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রবীরের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ফুটবলারের পরিবারকে সমবেদনা জানিয়েছে লাল-হলুদ। 

You might also like!