Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Real Madrid :১০ জনে খেলে কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

Playing with 10 men, Real Madrid came out on top with a hard-earned victory
Playing with 10 men, Real Madrid came out on top with a hard-earned victory

 

মাদ্রিদ, ২২ ডিসেম্বর : বছরের শেষ ম্যাচ খেলতে নেমে টনি ক্রুস, জুড বেলিংহ্যামদের পা ঠিকঠাক চলছিল না। তার ওপর আলাভেসকে হারিয়ে বিপদের শঙ্কাও আরো বাড় ছিল। শেষ পর্যন্ত খেলার শেষ দিকে লুকাস ভাসকেসের গোলে শঙ্কা কাটলো। আলাভেসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় কার্লো আনচেলত্তির দল, লাল কার্ড দেখেন নাচো ফের্নান্দস।কোনক্রমে শেষ দিকে লুকাস ভাসকেসের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। এতদিন সবার ওপরে ছিল জিরোনা। কিন্তু এদিন রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করায় জন্য সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে, সেটা তারা দারুণভাবে কাজে লাগাল। সমান ৪৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে আসরে চমক জাগানো দল জিরোনা।


You might also like!