Game

3 years ago

Pakistan is in Top in ICC ODI Rank : ভারত-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে শীর্ষে পাকিস্তান

Pakistan is in the top in ICC Ranking
Pakistan is in the top in ICC Ranking

 

করাচি, ৬ মে : শুক্রবার করাচিতে দিনরাত্রির চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারালো পাকিস্তান। এই হারের সুবাদে অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও পাকিস্তান পৌছে গেল শীর্ষে। কিউইদের সঙ্গে ঘরের মাঠে সিরিজটি শুরুর করার আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ৪-০ করার পর ১১৩ রেটিং নিয়ে শীর্ষে পৌঁছালো বাবর আজমরা। টেবিলে যথাক্রমে দুই ও তিনে নেমে যাওয়া অস্টেলিয়া ও ভারতের রেটিংও ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেছে পাকিস্তান। উল্লেখ্য ২০০৫ সালে আইসিসি র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম পাকিস্তান শীর্ষে উঠল।


You might also like!