Game

3 years ago

P T Usha met wrestlers at Jantar Mantar :১১ তম দিনে পড়ল কুস্তিগীরদের আন্দোলন, যন্তর মন্তরে গিয়ে সমর্থন জানালেন পি টি ঊষা

P T Usha met wrestlers at Jantar Mantar
P T Usha met wrestlers at Jantar Mantar

 

নয়াদিল্লি, ৩ মে  : দেখতে দেখতে ১১ দিন হয়ে গেল, দিল্লির যন্তর মন্তরে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। তাঁদের দাবি একটাই, ডাব্লিউএফএই (রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া)-এর প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে পদ থেকে সরাতে হবে ও জেলে পাঠাতে হবে। এবার কুস্তিগীরদের পাশে এসে দাঁড়ালেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা, তিনি দিল্লির যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে কথা বলেছেন।

পি টি ঊষা কুস্তিগীরদের পাশে রয়েছেন বলে তিনি আশ্বস্ত করেছেন। কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, "তিনি (পিটি ঊষা) বলেছেন, যে তিনি আমাদের পাশে আছেন এবং আমার ন্যায়বিচার পাব। তিনি প্রথমে একজন ক্রীড়াবিদ এবং তারপরে অন্য কিছু। তিনি আশ্বস্ত করে বলেছেন, তিনি আমাদের সমস্যাটি দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করবেন। ব্রিজভূষণ শরণ সিং জেলে না যাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।"

You might also like!