Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Glenn Maxwell : আইপিএলের আগে বড় বিতর্কে জড়ালেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell  (File Picture)
Glenn Maxwell (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল -র আগে বড় বিতর্কে জড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। সূত্রের খবর, শুক্রবার মদ্যপ অবস্থায় অ্যাডিলেডের এক হাসপাতালে ভর্তি করা হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর অনুযায়ী, ম্যাক্সওয়েল সিক্স অ্যান্ড আউটের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। যেটি আদপে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্টবোলার ব্রেট লির ব্যান্ড। সেখানেই মত্ত অবস্থায় দেখা যায় ম্যাক্সওয়েলকে। ঠিক কী হয়েছিল জানা না গেলেও, অ্যাম্বুল্যান্স ডেকে ম্যাক্সওয়েলকে বার করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে।

অ্যালকোহল সংক্রান্ত ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েল গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অ্যাডিলেডের একটি পানশালায় রক ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’–এর গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। দুর্ঘটনা ঘটেছে সেখানেই। নিউ সাউথ ওয়েলসের প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে বানানো এই ব্যান্ডের সদস্য অস্ট্রেলিয়ার ফাস্টবোলার ব্রেট লি।

অস্ট্রেলিয়ার এক দৈনিকের খবর অনুযায়ী, অ্যাডিলেডের একটি কনসার্টে গিয়ে মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল। গভীর রাতে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলেছিল তাঁর। তবে রাতে তিনি হাসপাতালে থাকেননি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি ক্রিকেটারেরাও সেই কনসার্টে আমন্ত্রিত ছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে যাননি ম্যাক্সওয়েল। একাই গিয়েছিলেন। সেখানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি-র ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’-এর পারফর্ম করেছিল। তার পরেই রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ম্যাক্সওয়েলকে।

গত ১৫ জানুয়ারি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিছু দিন আগেই মেলবোর্ন স্টার্সের অধিনায়কের পদ ছেড়ে দেন। হোবার্ট হারিকেন্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।   

You might also like!