Game

2 years ago

Jeams Anderson : ৪১-তম জন্মদিন রবিবার, একদিন আগেই অবসর নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন জিমি

James Anderson(File Picture )
James Anderson(File Picture )

 

লন্ডন, ২৯ জুলাই: রবিবার, ৩০ জুলাই ৪১ বছরে পা দেবেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা উইকেট শিকারি ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তার আগেই শনিবার অবসর নিয়ে চিন্তাভাবনা জানিয়ে দিলেন তিনি। ২০ বছর ধরে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলছেন এবং এই ফরম্যাটে ৬৮৯টি উইকেট নিয়েছেন। তাতেও তার খিদে মেটেনি। তাই এখনই ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাতে চান না তিনি। অবসরের চিন্তাভাবনা থেকে অনেক দূরে এই তারকা পেসার।

৪১-তম জন্মদিনের আগে তিনি জানিয়েছেন, 'এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে। আমার মনে হয় না খারাপ বোলিং করছি বা গতি হারিয়েছি। এই দলের হয়ে এখনও আমার অনেক কিছু দেওয়ার রয়েছে। বয়স ৩০ বছর বয়স হয়েছে, কিন্তু গত তিন থেকে চার বছর ধরে আমি আগের মতোই বোলিং করেছি। অনেক নিয়ন্ত্রণে রয়েছি। আমার শরীর ভালো জায়গায় আছে। বোলিং দক্ষতাও আগের মতোই ভালো।”

You might also like!