Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

ICC Men's ODI :উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ভারতের আধিপত্য

Rohit Sharma
Rohit Sharma

 

লন্ডন, ১ জানুয়ারি : রেকর্ড ওয়ানডে খেলার বছর ২০২৩। ফেলে আসা বছরটাকে সামনে রেখে সেরা একাদশ নির্বাচন করেছে উইজডেন। যেখানে সারা বছর দারুণ আধিপত্য দেখিয়েছে ভারতের ক্রিকেটাররা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন ভারতের ৭ ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, পুরো বছরটা দারুণ কাটিয়েছে ভারতের ক্রিকেটাররা। যেখানে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দল থেকে জায়গা পেয়েছেন মাত্র দুইজন। আর নিউজিল্যান্ডও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

ভারত বিশ্বকাপ না জিতলেও জিতেছে এশিয়া কাপ। তাছাড়া ফেলে আসা বছরটায় অস্ট্রেলিয়া চেয়ে একদিনের ক্রিকেটে বেশি ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল। যার কারণেই একাদশে আধিপত্য রয়েছে ভারতের ক্রিকেটারদের।

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন রবিবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের ওয়েবসাইটে ২০২৩ সালের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়েছে-

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরি ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।


You might also like!