Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

1 year ago

ICC Men's T20 World Cup : টি২০ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশিত, ক'টা ম্যাচ খেলবে ভারত ?

ICC Men's T20 World Cup
ICC Men's T20 World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ । ভারতের প্রথম ম্যাচ ৫ জুন । সেক্ষেত্রে হাতে বেশি সময় পাবেন না রোহিতরা । সেক্ষেত্রে, একটি মাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে ভারত, এমনটাই মনে করা হচ্ছিল । আইসিসি-র তরফে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করতেই সবটা স্পষ্ট হয়ে গেল । সূচি অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে খেলেই টি২০-এর প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া ।

বৃহস্পতিবার, আইসিসি জানিয়েছে, প্রস্তুতি ম্যাচগুলি ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ত্রিনিদাদ ও টোবাগোতে । দক্ষিণ আফ্রিকা সহ মোট ১৭ টি দল প্রস্তুতি ম্যাচ খেলবে । প্রায় প্রত্যেক দলই দু'টি করে ম্যাচ খেলবে । ভারত শুধুমাত্র একটি ম্যাচই খেলবে বাংলাদেশের বিরুদ্ধে । ওই ম্যাচ রয়েছে ১ জুন । কী কারণে একটি প্রস্তুতি ম্যাচ রাখা হল, তা জানা যায়নি । ক্লান্তিই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে ।

জানা গিয়েছে, ১৬ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম,ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি ।


You might also like!