Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Liverpool: এফ এ কাপ : নরউইচকে হারিয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল

FA Cup: Liverpool defeated Norwich in the fifth round
FA Cup: Liverpool defeated Norwich in the fifth round

 

লিভারপুল, ২৯ জানুয়ারি: দুর্বল নরউইচ সিটির বিরুদ্ধে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। তবে নরউইচ সিটিও ২২ মিনিটে সমতায় ফেরার পর ২৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে নরউইচকে আর কোনও সুযোগই দেয়নি লিভারপুল। একের পর এক গোলের ঝড় তুলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠেছে ক্লপের দল। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সব কিছুতেই এগিয়ে ছিল ক্লপের শিষ্যরা।


You might also like!