Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Man United Vs Tottenham: ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যান ইউনাইটেড ও টটেনহ্যামের রোমাঞ্চকর লড়াই অমীমাংসিত

Man United Vs Tottenham
Man United Vs Tottenham

 

ওল্ড ট্র্যাফোর্ড, ১৫ জানুয়ারি : ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের রোমাঞ্চকর লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। দারুণ উত্তেজনায় ভরা ছিল ম্যাচ। দু'দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দফায় সমতা ফেরালো টটেনহ্যাম হটস্পার। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইটি।ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গোল করেন গাসমুস হয়লুনের,মার্কাস র‌্যাশফোর্ড। আর টটেনহ্যাম হটস্পারের হয়ে গোল করেনরিশার্লিসন, রদ্রিগোবেন্তানকুর। শেষ মুহূর্তে গোল শোধ করে টটেনহ্যাম ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

এদিনই এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা অ্যাস্টন ভিলা হারিয়েছে দুই নম্বরে ফেরার সুযোগ। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনেই আছে তারা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি গোল পার্থক্যে এগিয়ে থেকে দুইয়ে। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটি জয় পাওয়া ইউনাইটেড ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে সাতে।


You might also like!