Game

2 years ago

Durand Cup: ফুটবলে কিক মেরে ডুরান্ড কাপের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

The Chief Minister started the Durand Cup by kicking the football.
The Chief Minister started the Durand Cup by kicking the football.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ১২৩ তম ডুরান্ড কাপ (Durand Cup 2023) শুরু হল বৃহস্পতিবার। ফুটবলে ‘কিক’ মেরেই ঐতিহাসিক ডুরান্ড কাপের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । প্রথম ম্যাচেই খেলতে নেমেছে ঘরোয়া লিগে গ্রুপ শীর্ষে থাকা মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি (Mohun Bagan SG vs Bangladesh Army) ।দুই দলকে শুভেচ্ছা জানিয়ে , খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা সেরে একবার নয় দু’বার বলে শট মারেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

৮৯ মিনিটের মাথায় বাংলাদেশ আর্মির দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে গোল করলেন বাগানের কিয়ান নিসিরি। ৫-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। কলকাতা লিগে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। পাশাপাশি রয়েছে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টও। এর মধ্যেই ডুরান্ডে বাংলাদেশের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েই দারুন ফর্মে মোহনবাগান।


You might also like!