Game

2 years ago

Pakistan-England World Cup match in Eden:বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ইডেনে করা নিয়ে সংশয়

Doubts about Pakistan-England World Cup match in Eden
Doubts about Pakistan-England World Cup match in Eden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আইসিসির প্রতিনিধি দল ও বিসিসিআই এর সদস্যরা ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন। বিশ্বকাপের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে। ইডেন গার্ডেনসের প্রস্তুতি দেখে আইসিসি ওবিসিআই এর কর্মকর্তারা খুশি। তবে ইডেন গার্ডেন পরিদর্শনের পরই আইসিসি ও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সিএবির এক বৈঠক হয়। সেই বৈঠকে ১২ নভেম্বর ইডেনে বিশ্বকাপের পাকিস্তান বনাম ইংল্যান্ডের যে ম্যাচ হবে তা নিয়ে এক সংশয় তৈরি হয়েছে।

এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। তার মধ্যে চতুর্থ ম্যাচ ১২ নভেম্বর। সূচি অনুযায়ী, পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচটা পড়েছে কালীপুজোর দিন। এ ব্যাপারে দিন দু’য়েক আগে লালবাজার পুলিশের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবি। সেখানেই সিএবিকে লালবাজার পুলিশের পক্ষ বলা হয়, কালীপুজোর কারণে ১২ নভেম্বরের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন। তা জানার পরই সিএবি কর্তারা বোর্ড ও আইসিসিকে এই সমস্যার কথা জানান। ওই ম্যাচের দিন পরিবর্তন করার আবেদন জানায় সিএবি। এ ব্যাপারে আজও বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বার দেখার আইসিসি এবং বিসিসিআই এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করে। সূত্রের খবর, আইসিসি না মানলে পর্যাপ্ত পুলিশ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন সিএবি কর্তারা।


You might also like!