Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

David Warner:বছরের শুরুতে ওয়ানডে থেকে অবসর ঘোষণা ডেভিড ওয়ার্নারের

David Warner
David Warner

 

সিডনি, ১ জানুয়ারি: সিডনিতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ডেভিড ওয়ার্নার । তার আগে তিনি জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেটও আর খেলবেন না। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। আজ সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার।এখন থেকে ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। বুধবার সিডনিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের তৃতীয় টেস্টই তাঁর শেষ ম্যাচ।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেট খেলেছেন ওয়ার্নার। এক যুগের বেশি খেলেছেন ।১৬১টি ওয়ানডে খেলেছেন। যেখানে ৪৫.৩০ গড়ে করেছেন ৬৯৩২ রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডেতে ২২টি শতক আছে তাঁর। এদিক থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে তিনি দ্বিতীয় (রিকি পন্টিংয়ের ৩০)।


You might also like!