Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Julian Alvarez: হলান্ডের ফেরার ম্যাচে সিটির আলভারেস দারুণ জন্মদিন পালন করলেন

Julian Alvarez
Julian Alvarez

 

ম্যানচেস্টার, ১ ফেব্রুয়ারি : সিটির হুলিয়ান আলভারেস। বুধবার ছিল তার জন্মদিন। জন্মদিনটা দারুণ ভাবে পালন করলেন তিনি। ম্যাচের শুরুর দিকে দুবার জালে বল পাঠিয়ে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করলেন। লিগ টেবিলের অবনমন অঞ্চলের দল বার্নলিকে অনায়াসে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ম্যানচেস্টার সিটি।

এই জয়ের রাতে সিটির জন্য ম্যাচটি বিশেষ আরও একটি কারণে। চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকার পর এই ম্যাচে ফিরলেন আর্লিং হলান্ড। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের এই ম্যাচে ৩-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। তাদের তৃতীয় গোলটি করেন রদ্রি। লিগে টানা চতুর্থ জয় পেল সিটি, টানা অপরাজিত রইল ছয় ম্যাচে। ২১ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। আর ২২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে বর্ণলী।


You might also like!