Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Rohan Bopanna:অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে সেমিফাইনালে উঠলেন বোপান্না, গড়লেন ইতিহাস

Rohan Bopanna
Rohan Bopanna

 

মেলবোর্ন, ২৪ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বোপান্না, সেই সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই টেনিস তারকা। বোপান্না ও তাঁর অজি সঙ্গী ম্যাথু এবডেন কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই আর্জেন্তিনার ষষ্ঠ বাছাই ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছে গেলেল।

প্রথম সেট ৬-৪ সহজেই জিতে যায় ভারত-অস্ট্রেলীয় জুটি। দ্বিতীয় সেটে অবশ্য বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ৭-৬ (৫) সেটটি জিতে শেষ হাসি হাসেন বোপান্না-এবডেন এই জুটি। এই ম্যাচ জেতার ফলে বোপান্না পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাজিসেককে, যিনি এটিপি র‍্যাঙ্কিংয়ে পুরুষদের ডাবলস বিশ্বের এক নম্বর ছিলেন।


You might also like!