Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Ben Stokes: তিনি অলস হয়ে পড়েছিলেন, ভারতের কাছে হেরে স্বীকার স্টোকসের

Ben Stokes
Ben Stokes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশাখাপত্তনমে তাঁর রান আউট টেস্টের টার্নিং পয়েন্ট। তার জন্য ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকেই দুষেছেন তাঁর দেশের প্রাক্তনরা। ভারতের কাছে ১০৬ রানে হেরে স্টোকসও স্বীকার করলেন, অমন অলস ভাবে দৌড়নো ঠিক হয়নি। রাজকোটে এই ঘটনা থেকে তিনি শিক্ষা নেবেন।

ভারতের বিরুদ্ধে ৩৯৯ রান তাড়া করার মুহূর্তে অশ্বিনের একটি বলে অলস ভাবে দৌড়েছেন ইংরেজ অধিনায়ক। আর সেই সময়েই শ্রেয়স আয়ারের থ্রো সরাসরি উইকেট ভেঙে দেয়। রান আউট হয়ে যান স্টোকস। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সেই বিষয়েই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ড্রেসিং রুমে ফিরে সকলকে বর্ণনা করেছেন তিনি গোটা ঘটনা। ওই মুহূর্তে জোরে দৌড়াতে চেয়েও পারেননি তিনি। অদ্ভুত কয়েক সেকেন্ড কেটেছে। এর আগেও নির্বোধের মতো এমন কাজ করেছেন সে কথাও স্বীকার করেন তিনি।


You might also like!