Game

3 years ago

Michael Clarke :অস্ট্রেলিয়ানরা অর্থের জন্যই আইপিএলে খেলে: মাইকেল ক্লার্ক

Michael Clarke
Michael Clarke

 

মেলবোর্ন, ৩ মে  : আইপিএলে ভারতের পর সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ার। যেখানে এক মাস পরই টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের জন্য নিজেদের প্রস্তুত করা দরকার, সেখানে তাঁরা এখন খেলছেন টি-২০। এমন করার কারণটা অবশ্য খোলাসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

চোট পেয়ে কিছুদিন আগে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। চোট সারিয়ে তিনি আবার ফিরেছেন আইপিএলে। কিন্তু চোট থেকে ফিরে আইপিএলে না খেলে অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করা দরকার ছিল বলে মনে করেন ক্লার্ক।

ফক্স স্পোর্টসকে ক্লার্ক বলেছেন, 'আমি জানি না হ্যাজেলউড কেন এখন আইপিএল খেলছেন। তাঁর এখন নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত নেয়া দরকার ছিল। তাঁর দরকার ছিল টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করা।' ক্লার্কের মতে,

ক্রিকেটাররা টাকার জন্যই টেস্টের জন্য প্রস্তুতি না নিয়ে আইপিএল খেলছে।'

You might also like!