Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Shoaib Malik : শোয়েবের তৃতীয়বার বিয়ের পর কী জানালেন তার বোন! জানেন?

Shoaib Malik - Sana Javed- Sania Mirza (File Picture)
Shoaib Malik - Sana Javed- Sania Mirza (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বেগম এখন সানা জাভেদ। শনিবার তৃতীয়বার বিয়ে করে ফেলছেন পাক ক্রিকেটার। সানিয়া মির্জা শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ দিয়েছেন। ‘খুলা’ অনুযায়ী মুসলিম স্ত্রী একপেশেভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে দিতে পারেন।

কিন্তু সানিয়া-শোয়েবের  বিচ্ছেদে নাকি একেবারেই সায় ছিল না শোয়েবের পরিবারের। এমনকী তাঁর নতুন বিয়েতেও খুশি নয় পরিবার। তেমনটাই দাবি পাক ক্রিকেটারের বোনের। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কেউই তাঁর দাদার নতুন বিয়েতে খুশি নন। 

শোয়েবের বোনের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া (Sania Mirza)। শোয়েবকে বারবার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা। শোয়েবের বোন বলছেন, বউদি সানিয়ার সঙ্গে দাদা শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি লেগেই থাকত। সানিয়া সেসব সামলাতে সামলাতে অতিষ্ঠ হয়ে যান।  

শনিবার শোয়েব যে বিয়ে করেছেন, তাতে পরিবারের কাউকে পাশে পাননি। বাড়ির অমতে বিয়ে বলেই কেউ দাদার বিয়েতে যায়নি বলে দাবি পাক ক্রিকেটারের বোনের। সব মিলিয়ে প্রাক্তন পাক অধিনায়কের তৃতীয় বিয়ে নিয়ে তাঁর পরিবারে আগুন জ্বলছে।


You might also like!