Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Deepa Karmakar : আট বছরের নির্বাসন শেষে জাতীয় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে নামছেন দীপা

Deepa Karmakar (File Picture)
Deepa Karmakar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভুবনেশ্বরে আগামী সপ্তাহে জাতীয় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আর তাতেই দীর্ঘ আট বছর পর নামতে চলেছেন দীপা কর্মকার। সেখানে শুধু দীপাই নন, অলিম্পিয়ান প্রণতি নায়েক, যোগেশ্বর সিং, রাকেশ পাত্র, তপন মোহন্তিরাও নামবেন। দীপার এই প্রতিযোগিতায় নামার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি বলেন, “দীপা এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে নামতে চলেছে। এই প্রতিযোগিতায় ও শেষবার নেমেছিল ২০১৫ সালে।”

প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে অলিম্পিকে নামার কৃতিত্ব রয়েছে ত্রিপুরার দীপার। গত অলিম্পিকে না থাকলেও আগামী প্যারিস গেমসে দীপা প্রতিনিধিত্ব করতে চান বলে জানিয়েছেন বিশ্বেশ্বর। প্যারিসের টিকিটের জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না তিরিশ বছর বয়সি এই জিমন্যাস্ট। মাঝে দীর্ঘ ২১ মাস তিনি নির্বাসিত ছিলেন ডোপ সংক্রান্ত নীতি ভাঙার জন্য। এরপর লড়াইয়ে ফিরে এশিয়ান গেমসের ট্রায়ালে ভালো ফল করেন দীপা। কিন্তু নিয়মের জেরে শেষ পর্যন্ত হাংঝৌ যাওয়ার টিকিট পাননি তিনি।

এই অবস্থায় ভুবনেশ্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে চাইছেন তিনি। যা নিয়ে বিশ্বেশ্বর বলেন, “দীপা ধীরে ধীরে ১০০ শতাংশ ফিট হচ্ছে। আগামী বছর কিছু আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে। তার জন্য অবশ্য জাতীয় দলের সিলেকশন ট্রায়ালে সেরাটা দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে দীপাকে।”কলিঙ্গ স্টেডিয়ামে এবারের জুনিয়র ও সিনিয়র জিমন্যাস্টিক্সে অংশ নিতে চলেছে দেশের ২৮টি ইউনিটের ৫৫০ জন জিমন্যাস্ট।


You might also like!