Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

AFC Asian Cup 2024 : পাঁচ গোল হজম করে প্রতিপক্ষ আজ সিরিয়া, এশিয়ান কাপে জয় লক্ষ্য সুনীলের

Sunil Chhetri
Sunil Chhetri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু ম্যাচে হজম পাঁচ গোল। এই পরিস্থিতি আজ, কাতারের মাঠে এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ সিরিয়া। যার একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। তাদের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট। অঙ্ক বলছে, এখান থেকেও পরের রাউন্ডে যেতে পারে ভারত।

কী ভাবে তা সম্ভব ? অঙ্ক পরিষ্কার। সিরিয়াকে শুধু হারালেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। কঠিন তবে শক্ত নয় বলেই মনে করছেন প্রাক্তনরা। কারণ, গত বছর পর পর দুটি টুর্নামেন্টে সিরিয়ার বিরুদ্ধে জিতেছে ভারত। কিন্তু সেই সিরিয়া আর এই সিরিয়ার মধ্যে ফারাক রয়েছে।

তবুও একটা শেষ চেষ্টা করতে হবে সুনীল ছেত্রীদের। তিনি গোল পাচ্ছেন না। এটাই সমস্যা হচ্ছে ভারতীয় দলের কাছে। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক। তবে আশা করছেন এই ম্যাচে তাঁর গোল খরা কাটবে। ছটি গ্রুপ থেকে দুটি করে সেরা দল নকআউটে যাবে। ভারতের কাছে সুযোগ সেরা তিন নম্বর হয়ে পরের রাউন্ডে যাওয়ার।

You might also like!