Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Subhman Gill : গিলের মুকুটে নতুন পালক!কোহলির সঙ্গে পুরনো ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

Shubman Gill  (Collected)
Shubman Gill (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন শুভমান গিল। পলি উমরিগর সম্মান পেয়ে আবেগাপ্লুত গিল। নস্টালজিক হয়ে পড়েন তিনি।

সোশাল মিডিয়ায় ভারতের তারকা ওপেনার লিখেছেন, ” অনেককিছু মনে পড়ে যাচ্ছে। নস্টালজিক হয়ে পড়ছি। মনে পড়ে যাচ্ছে ১৪ বছর বয়সে এই অনুষ্ঠানে আসার কথা। বিরাট ভাইকে বর্ষসেরার পুরস্কার নিতে দেখার স্মৃতি কোনওদিন ভুলব না। এই সম্মান আমাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করি। এই সম্মান আমাকে অনুপ্রাণিত করবে।” বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করেছেন নস্টালজিক গিল।  

২০১৯ সালের পর থেকে মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরাহ এবং শুভমান গিল এই সম্মান পেলেন। উল্লেখ্য, ২০২২-২৩ মরশুমে গিল ২৫ ম্যাচে ১৩২৫ রান করেন ওয়ানডে-তে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ২০৮ রান করেন।

শুভমান গিলের বর্ষসেরা হওয়ার দিনে রবি শাস্ত্রী ও ফারুখ ইঞ্জিনিয়ার বিসিসিআই-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ এই পুরস্কার তুলে দেন শাস্ত্রীর হাতে।

You might also like!