Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

K Sanjay Murthy : শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি, ভারত পেল নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল

K Sanjay Murthy
K Sanjay Murthy

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : নিযুক্ত হয়েছিলেন গত সোমবার, আর বৃহস্পতিবার ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার কে সঞ্জয় মূর্তিকে ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথবাক্য পাঠ করান।

গিরিশ চন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। গিরিশ চন্দ্র মুর্মু ২০২০ সালের আগস্টে ক্যাগ নিযুক্ত হন। ক্যাগ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে নিযুক্ত ছিলেন কে সঞ্জয় মূর্তি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

You might also like!