Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi :ভারত ভ্রাতৃত্বের, মোহাব্বত ও অন্যকে সম্মান করার দেশ : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

উন্নাও, ২১ ফেব্রুয়ারি : ভারত ভ্রাতৃত্বের, মোহাব্বত ও অন্যকে সম্মান করার দেশ। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার উত্তর প্রদেশের উন্নাও-এ ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বক্তৃতা রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, "আমার আগের যাত্রায়, দেশে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সে বিষয়ে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম। তাঁরা আমাকে বলেছিলেন, একজন ব্যক্তি যদি দরিদ্র, 'পিছিয়ে পড়া', দলিত, আদিবাসী অথবা সংখ্যালঘু হয়, তবে আপনি যাই করুন না কেন এই দেশে আপনি 'ন্যায়' পাবেন না।" বুধবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ৩৯-তম দিনে পড়েছে। এদিন সকালে উত্তর প্রদেশের উন্নাও থেকে শুরু হয় রাহুলের ন্যায় যাত্রা। রাহুল এদিন বলেছেন, "এই যাত্রার লক্ষ্য জনগণকে 'ন্যায়বিচার' প্রদান করা। 'ভারত জোড়ো যাত্রা' থেকে একটি স্লোগান উঠেছিল- ঘৃণার বাজারে প্রেমের দোকান খুলতে হবে। কারণ এই দেশ বিদ্বেষ ও হিংসার নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের দেশ।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…