Breaking News
 
Rahul Gandhi : ‘ভয় পাবেন না, মঞ্চ ও জায়গা আপনিই বেছে নিন’, মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা Chhath Puja 2026: ‘হিন্দুদের উৎসবে রাজনীতি নয়’, রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটের অনুমতি ঘোষণা অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েতে ৭,১৯০ নিয়োগ, নতুন ভবন নিউটাউনে US Midterm Elections Results 2026: নির্বাচনে ভরাডুবির আশঙ্কা, তবু আত্মবিশ্বাসী ট্রাম্প! বললেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি’ SC On Tulu Mondal Case: কলকাতায় ফিরতেই হবে টুলুকে, ৭ ডিসেম্বর পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

 

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে অন্তিম দফার ভোট শুরু, ৪০টি কেন্দ্রে ৪১৫ জনের ভাগ্যপরীক্ষা

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ১ অক্টোবর : প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হচ্ছে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হচ্ছে ৪১৫ জন প্রার্থীর।

জম্মু ও কাশ্মীরের যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা,কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।

জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যেও ভোটগ্রহণকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…