Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

Egg Price: সস্তায় পুষ্টিকর খাওয়ার দিন শেষ! ডিম কিনতে পকেট ফাঁকা আম জনতার

Egg Price (Symbolic Picture)
Egg Price (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টমেটো, পিঁয়াজের পর মহার্ঘ্য হল বাঙালির হেঁসেলের আরো একপদ ডিম। ডিমের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে অনেকেই ডিম কেনার আগে দুবার ভাবছেন। ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বাজারগুলির ছবি এমনটাই। আশপাশের জেলাগুলিতেও একইভাবে দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। কেন হঠাৎ বাড়ল দাম? বিক্রেতাদের কাছেও এর সঠিক উত্তর নেই।

কয়েকদিন আগে পর্যন্তও কোথাও ডিম বিক্রি হয়েছে ৬ টাকা বা সাড়ে ৬ টাকা পিস দরে। সেই দাম একলাফে বেড়ে হয়ে গেল ৮ টাকা পিস, কোথাও কোথাও সাড়ে ৭ টাকাতেও মিলছে ডিম। আচমকা এভাবে ডিমের দাম বাড়ায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজ-রসুনের পাশাপাশি বাজারে শাক সবজির দামও যে খুব একটা কম, তা নয়। অন্যদিকে, কলকাতায় ডিমের দাম বেড়েছে আগেই। শহরের বাজারে এখন ১৫ টাকায় মিলছে প্রতি জোড়া ডিম।

এক ক্রেতা বলেন, “পেঁয়াজ, আদা, রসুনের দাম বাড়ল, এবার ডিমের দামও বাড়ল। আমরা সাধারণ মানুষ খাব কী। যতগুলো কিনতাম, এখন তার অর্ধেক কিনছি।” এক বিক্রেতার দাবি সম্প্রতি যে বৃষ্টি হয়েছে অন্ধ্র প্রদেশে, তার জন্য ডিমের গাড়ি আসেনি। সেই কারণেই দাম বেড়েছে। আবার পাইকারি বিক্রেতারা বলছেন, পশ্চিম মেদিনীপুরে যে সব ফার্ম আছে, সেখান থেকে ডিম আসে বাজারে। তা সত্ত্বেও দাম বাড়ছে কেন, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁদের অনুমান, আগামী কয়েকদিনে ডিমের দাম আরও বাড়বে। 

জেলাতে যখন ডিম উৎপন্ন হয়, তাহলে দাম বাড়ল কেন? কেউ বলছেন শীতে উৎপাদন কম, আবার কেউ বলছেন ডিম চলে যাচ্ছে অন্য রাজ্যে। তবে ডিমের দাম বাড়া নিয়ে এখনও সঠিক তথ্য নেই বিক্রেতাদের কাছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…