Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Cognizant: কর্মীদের সতর্ক করল কগনিজেন্ট, এই নির্দেশ না মানলে করা হতে পারে ছাঁটাই

Cognizant
Cognizant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের কর্মীদের সতর্ক করল টেক জায়ান্ট কগনিজেন্ট (Cognizant)। সংস্থার তরফে জানানো হয়েছে, বারবার জানানো সত্বেও যাঁরা এখনও পর্যন্ত অফিসে আসছেন না তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে। যাঁরা বর্তমানেও ওয়ার্ক ফ্রম হোম করছেন তাঁদের সতর্ক করে গত মাসের ১৫ তারিখ ওই মেইল পাঠানো হয়েছে।

কী বলা হয়েছে?

মেইলে বলা হয়েছে, সংস্থার নির্দেশ মেনে না চললে তা গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে। এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে সংস্থা। এমনকি ছাঁটাই পর্যন্ত করা হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কগনিজেন্টের CEO রবি কুমার এস-এর তরফে প্রত্যেক কর্মীকে একটি মেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, কগনিজেন্ট ইন্ডিয়ার প্রতিটি কর্মীকে অন্তত তিনদিন অফিস যেতে হবে। অথবা প্রত্যেক কর্মীর লিডারদের নির্দেশ অনুযায়ী হাজির হতে হবে অফিসে।


You might also like!