Horoscope

1 hour ago

Rath Yatra Horoscope: রথযাত্রার আগে বড় সুখবর! জগন্নাথদেবের আশীর্বাদে ভাগ্য খুলবে এই ৪ রাশির

lord Jagannath Blessings 4 Zodiac Signs
lord Jagannath Blessings 4 Zodiac Signs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী ১৬ জুলাই পালিত হবে শ্রীজগন্নাথদেবের পবিত্র রথযাত্রা। এই শুভ দিনে জগন্নাথ, বলভদ্র (বলরাম) এবং দেবী সুভদ্রা মহাসমারোহে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন। ওডিশার পুরীর এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ে। পশ্চিমবঙ্গেও মাহেশ, গুপ্তিপাড়া, কলকাতার ইস্কন-সহ বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়। রথ টানা, পূজার্চনা, প্রসাদ বিতরণ এবং মেলা—সব মিলিয়ে উৎসবের আবহে মেতে ওঠেন সকলেই।

জ্যোতিষশাস্ত্রের মতে, ১২টি রাশির মধ্যে এমন চারটি রাশি রয়েছে, যাদের উপর জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ বিরাজ করে। তাঁর কৃপায় এই রাশির জাতক-জাতিকারা জীবনের নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পান এবং কর্মজীবন, পারিবারিক জীবন ও আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা থাকে। এবার দেখে নিন, জগন্নাথদেবের বিশেষ কৃপাপ্রাপ্ত সেই চারটি রাশির তালিকায় আপনার রাশি রয়েছে কি না।

১।‌ বৃষ রাশি—

বৃষ রাশির জাতকরা প্রভু জগন্নাথদেবের অত্যন্ত প্রিয়। এঁদের উপর জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। তার ফলে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হন বৃষের জাতকরা। এঁরা যে কাজ করবেন বলে ঠিক করেন, সেই লক্ষ্য থেকে কখনোই সরে আসেন না। জগন্নাথের আশীর্বাদে এঁরা সব কাজে সাফল্য লাভ করেন। পেশাগত জীবনে উন্নতির শীর্ষে পৌঁছতে পারেন এঁরা।

২। কর্কট রাশি—

জগন্নাথদেবের আরও একটি প্রিয় রাশি হলো কর্কট। কর্কট রাশির জাতকরা আবেগপ্রবণ। এঁরা সব সময় অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জগন্নাথদেবের আশীর্বাদ সারা জীবন লাভ করেন এঁরা। এর ফলে কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন। চাকরিতে উচ্চপদ লাভ করেন। সুখে ও শান্তিতে জীবন কাটান কর্কটের জাতকরা।

৩। সিংহ রাশি—

সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। জগন্নাথদেবের প্রিয় রাশির তালিকায় রয়েছেন সিংহ রাশির জাতকরাও। সব বিপদ আপদ থেকে এঁদের সারা জীবন রক্ষা করেন স্বয়ং জগন্নাথ। এঁরা যেমন পরিশ্রম করেন, তেমন নিজেদের পরিশ্রমের সম্পূর্ণ সুফল লাভ করেন। জগন্নাথের কৃপায় জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ পান সিংহ রাশির জাতকরা।

৪। তুলা রাশি—

তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশির জাতকদের উপরেও থাকে জগন্নাথদেবের আশীর্বাদ। তুলা রাশির জাতকরা হলেন জগন্নাথের প্রিয়। এঁদের জীবনের সব সমস্যা তিনি দূর করেন। এঁরা সমাজে প্রচুর সম্মান ও প্রতিপত্তি লাভ করেন। জগন্নাথের কৃপায় তুলা রাশির জাতকরা সম্পদ, প্রাচুর্য ও প্রেম লাভ করেন। এঁরা যেখানে যান, সেখানেই সবার মন জয় করতে পারেন।

You might also like!