Breaking News

 

Game

2 years ago

Yashashwi Jaisawal: নেপালকে হারিয়ে সেমিফাইনালে যশস্বীরা

Yashaswi Jaisawal (File Picture)
Yashaswi Jaisawal (File Picture)

 

হানঝাউ, ৩ অক্টোবর: এশিয়ান গেমসে আজ জয় দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট টিম। দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। সেই সুবাদে কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২০২ রান। নেপালকে জিততে হলে তুলতে হতো ২০৩ রান। কিন্তু নেপাল পারল না ভারতের দেওয়া ওই টার্গেটে পৌঁছাতে।

নেপালের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১৭৯ রান। এই জয়ে ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। ভারতের হয়ে ব্যাটিংয়ে আর যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি হলেন রিঙ্কু সিং। ফিনিশারের ভূমিকা পালন করে ১৫ বলে নট আউট ৩৭ করেন। আর শিবম ১৯ বলে ২৫ করেন।

বোলিংয়ে লেগস্পিনার রবি ও সাই কিশোর চমৎকার বোলিং করেন। রবি চার ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩টে উইকেট। আর ৩ উইকেট আবেশ খানেরও। অর্শদীপ সিং নিয়েছেন ২ উইকেট।


You might also like!