Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Wrestlers file legal case: যৌন হেনস্তার অভিযোগে আইনি পথে কুস্তিগিররা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

Wrestlers file legal case in Supreme Court
Wrestlers file legal case in Supreme Court

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : যৌন হেনস্তার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কুস্তিগিররা। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে, এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়েছে। কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও এফআইআর দায়ের হয়নি ব্রিজভূষণের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার থেকে ফের ধরনা শুরু করেছেন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা।

সোমবার জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট জানতে চেয়েছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট পেলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে বলেই দাবি পুলিশ আধিকারিকদের। যদিও তদন্ত শুরু করলেও এখনও বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক নাবালিকা-সহ সাত কুস্তিগির।

প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। যদিও এখনও এই ঘটনায় এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর দু’দিন কেটে গেলেও কেন এফআইআর করল না দিল্লি পুলিশ, তার জবাব চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন।


You might also like!