Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

welcomed Mbappe : মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানে এমবাপে বরণ

Real Madrid welcomed Mbappe (symbolic picture)
Real Madrid welcomed Mbappe (symbolic picture)

 

সান্তিয়াগো, ১৬ জুলাই : মঙ্গলবার ফরাসি তারকা এমবাপেকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে সাজ সাজ রব। নবরূপে সেজেছে সান্তিয়াগো বার্নাব্যুয়ে। এবার দলবদলের মরসুমে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন ফরাসি তারকা এমবাপে। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেকর্ড ৮৫ হাজার লস ব্ল্যাঙ্কোস সমর্থক। মূল আয়োজনে লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে। তিনি যখন মাঠে ঢুকবেন তখন দু'পাশে আতশবাজির রঙির আলোয় উদ্ভাসিত হবে চারপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে 'হালা মাদ্রিদ ই নাদা মাস'।

অনুষ্ঠানে থাকবে আতশবাজির ব্যবস্থা। এ ছাড়া স্টেজে চলবে লাইভ মিউজিক। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা আর ভারতীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। সবকিছু ঠিক থাকলে ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে এমবাপের।


You might also like!