Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Today is the 1000th match of IPL:আজ আইপিএলের হাজারতম ম্যাচ, থাকছে বিসিসিআইয়ের ছোট্ট অনুষ্ঠান

Today is the 1000th match of IPL
Today is the 1000th match of IPL

 

মুম্বই, ৩০ এপ্রিল : আজ মাইলস্টোনের সামনে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার রয়েছে আইপিএলের হাজারতম ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই হাজারতম ম্যাচটি হবে।

উল্লেখ্য ২০০৮ সালে প্রথম আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। আর আজ এই হাজারতম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

এই মাইলস্টোন ম্যাচ উপলক্ষ্যে বিসিসিআই আজ বিশেষ সেলিব্রেশন করার কথা ভেবেছে। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘এই উপলক্ষ্যে বিসিসিআই একটা ছোট করে সেলিব্রেশন করার কথা ভেবেছে। এনিয়ে ১০-১৫ মিনিটের একটা অনুষ্ঠান করা হবে। যেখানে স্বেচ্ছাসেবীরা হাজারতম আইপিএল ম্যাচের পতাকা, ‘থ্যাঙ্ক ইউ’ লেখা পতাকা এবং ভারতীয় পতাকা নিয়ে উপস্থিত থাকবে।’

হাজারতম আইপিএল ম্যাচ উপলক্ষ্যে ছোট্ট অনুষ্ঠানটি পরিচালনা করবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিশেষ ম্যাচটি শুরু হওয়ার আগে একটি ভিডিয়ো চালানো হবে যেখানে কয়েকজন ক্রিকেটার আইপিএল নিয়ে তাঁদের মতামত জানাবেন। এরপর বিসিসিআই কর্তারা এই ম্যাচের দুই ক্যাপ্টেন, রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনকে বিশেষ স্মারক তুলে দেবেন। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। তারপর শুরু হবে আইপিএলের হাজারতম ম্যাচটি ।

You might also like!