Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Sunil Chhetri: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচের জন্য দল ঘোষণা, কে কে রয়েছেন তালিকায়? জানুন

Sunil Chhetri
Sunil Chhetri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬ জুন বিদায়ী ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ওই ম্যাচটি হবে যুবভারতীতে। ওই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

ইতিমধ্যে ৪০ জনের একটি দল ঘোষণা করেছিলেন স্তিমাচ। তাঁদের মধ্যে ৮ জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন তিনি। বাকি ৩২ জনকে নিয়ে ভূবনেশ্বরে চলছে চার সপ্তাহের প্রস্তুতি শিবির। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ২৭ জনকে নিজের দলে রেখেছেন স্তিমাচ।

৬ জুনের ম্যাচ খেলেই বিদায় নেবেন সুনীল ছেত্রী। আর তাই দলের খেলোয়াড়দের কাছে স্তিমাচ আবেদন জানিয়েছেন, ওই ম্যাচ জিতেই বিদায় জানাতে হবে সুনীল ছেত্রীকে।

কে কে থাকবেন ভারতীয় দলে?

গোলকিপার থাকছেন গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, বিশাল কাইথ।

ডিফেন্ডার হিসেবে মাঠে নামছেন অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।

মিডফিল্ডার থাকছেন অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিংহ, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিংহ নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ।স্ট্রাইকার হিসেবে খেলবেন ডেভিড, মনবীর সিংহ, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।


You might also like!