Breaking News

 

Game

2 years ago

Shubhman Gill Dengue: ভারতীয় ক্রিকেট শিবির ঘিরে চিন্তা! ডেঙ্গির কবলে শুভমান

Indian Opener Shubhman Gill (File Picture)
Indian Opener Shubhman Gill (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্বকাপ শুরুর আগেই সমস্যার অশনি সংকেত ভারতীয় ক্রিকেট শিবিরে। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তবে তাঁর আগে ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় ওপেনার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তারকাকে খেলতে দেখা যাবে কি না টা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। শুক্রবার কয়েকটি পরীক্ষার পরই জানা যাবে তিনি আদতে খেলতে পারবেন কি না। তবে একাংশ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শুভমান খেলতে না পারলে, ভারতীয় টিমকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

You might also like!