Game

2 years ago

Shakib Al Hasan:ভারতের বিরুদ্ধে সাকিবের খেলার সম্ভাবনা হচ্ছে উজ্জ্বল, সিদ্ধান্ত নেবেন চিকিৎসক

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

পুনে, ১৮ অক্টোবর : আগামীকাল ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে পরপর ২টো ম্যাচে হারার পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভরসা সাকিব আল হাসান। কিউয়িদের বিরুদ্ধে খেলতে গিয়ে উরুতে গুরুতর চোট পাওয়ায় জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরপর থেকেই বাংলাদেশ শিবিরে চিন্তাটা রয়েছে। তবে কি ভারতের বিরুদ্ধে অনিশ্চিত সাকিব? এই প্রশ্নের মধ্যেই নজর ছিল বাংলাদেশের নেট অনুশীলনের দিকে। মঙ্গলবারই ছিল তাঁদের অনুশীলন।

আর সেই অনুশীলনে সাকিবকে গা ঘামাতে দেখা গিয়েছে। জানা গেছে, নেটে আধ ঘণ্টা অনুশীলন সেই সঙ্গে দৌঁড়তেও দেখা গিয়েছে সাকিবকে। দিব্যি দলের সঙ্গে নেটে অনুশীলন করেছেন। অবশেষে কাটছে চিন্তার মেঘ। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাকিব। বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে খেলতে চান তিনি। তবে সবকিছু সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আমরা কোনও মতেই চাই না এই একটি ম্যাচ খেলে ওর ক্যারিয়ার বিপদে পড়ুক। আমরা চাইব, সাকিব যদি মনে করে সে খেলতে পারবে এবং চিকিৎসকের ছাড়পত্র পায় তবে অবশ্যই খেলবে।’


You might also like!