
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর কলকাতার সঙ্গে বলিউডের এক নিবিড় সম্পর্ক রয়েছে, কখন স্যুটিং, আবার কখনো নিজেদের ছবির প্রচারে বহু সময় বহুতারকা কলকাতায় এসেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বলিউড ভাইজান অর্থাৎ সালমান খানের। উল্লেখ্য ৩১ মে শহরে আসতে চলেছেন ভাইজান,ওইদিনই লাল-হলুদ তাঁবু ঘুরে দেখবেন তিনি। শতবর্ষের অনুষ্ঠানেও আসার কথা ছিল বলিউডের ভাইজানের। তবে সেই সময় আসতে পারেননি তিনি।
প্রসঙ্গত, আগেও ময়দানে এসেছেন বলিউড তারকা। মহমেডান স্পোর্টিং-এ এলেও লাল-হলুদ তাঁবুতে আসার সুযোগ হয়নি সলমনের। যদিও ক্লাব সূত্রের খবর, এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। তবে এবার যে সেই উন্মাদনা দ্বিগুন হতে চলেছে তা বলাই বাহুল্য।
এই মরশুমেও আইএসএল-এ খুব ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল। গত তিন বছরে একবারও প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ। ব্যর্থ হওয়ায় ছাঁটাই হচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। যদিও সুপার কাপ অবধি দায়িত্বে থাকছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাবার্তা হয়েছে লাল-হলুদের। মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সের্জিও লোবেরা। তবে প্রতিযোগিতায় উঠে আসছে আরও কিছু নাম। ক্লাবের পছন্দ আন্তোনিও লোপেজ হাবাস।
