
রিয়াদ, ২২ অক্টোবর : বাবার ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। এতদিন আল নাসরের একাডেমিতে অনুশীলন করছিল ক্রিস্টিয়ানো জুনিয়র। এতদিন দেশটির কোনও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না জুনিয়র। অবশেষে বাবার ক্লাব থেকেই এল সুখবর।
আল নাসরের অনূর্ধ্ব-১৩ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো।
