Game

2 years ago

Real madrid : লা লিগা: পালমাসকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

Real Madrid (File Picture)
Real Madrid (File Picture)

 

মাদ্রিদ, ২৮ জানুয়ারি : খেলার প্রথমার্ধে ছন্দই খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। বিরতির পর রিয়াল খুঁজে পেলে ছন্দ। ঘুরে দাঁড়াল কার্লো আনচেলত্তির দল এবং লাস পালমাসকে হারিয়ে উঠল লিগ টেবিলের শীর্ষে।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ ব্যবধানে জিতল রিয়াল। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। জাভি মুনোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ভিনিসিউস জুনিয়র। শেষ দিকে ব্যবধান গড়ে দেন অহেলিয়া চুয়ামেনি।

এই নিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতল তারা আর অপরাজিত রইল ১৫ ম্যাচ। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আসরের চমক জিরোনা।

You might also like!