Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Rishabh Pant IPL 2023 : দিল্লীর ডাগআউটে পন্থ, থাকছে বিশেষ ব্যবস্থা

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখুনি চোট সারিয়ে মাঠে নামা হচ্ছে না, ঘরের মাঠের ম্যাচগুলিতে সতীর্থদের উৎসাহিত করতে মাঠেই থাকছেন ঋষভ পন্থ, সূত্রের খবর দিল্লি ফ্র্যাঞ্চাইজি সে  বিষয়ে ইচ্ছা প্রকাশ করাতেই সবুজ সংকেত দিয়েছেন পন্থ। শুধু তাই নয় কোচ রিকি পন্টিংও দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারাও চান মাঠে আসুন পন্থ। 

পন্থ এখনও স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না। তাই তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে। পন্থের জন্য বিশেষ র‌্যাম্প তৈরি করা হচ্ছে। যাতে তাঁর কোনও সমস্যা না হয়। পন্থ খেলা দেখতে এলে, তাঁকে সব রকম ভাবে সহযোগিতা করা হবে।

দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নাররা আইপিএল অভিযান শুরু করবেন অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে দিল্লির প্রথম ম্যাচ ৪ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ডিরেক্টর শ্যাম শর্মা বলেছেন, ‘‘আমরা ঋষভ পন্থের আতিথেয়তার জন্য প্রস্তুত। পন্থ যাতে স্বচ্ছন্দে আইপিএলের খেলা দেখতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। আমরা ওর সব কিছুর খেয়াল রাখব। বাড়ি থেকে নিয়ে আসা থেকে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব।" 

দিল্লির কোচ পন্টিংও পন্থের উপস্থিতি নিয়ে বলেন-‘‘পন্থের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি এই মরসুমেও আমরা ওকে পাশে পাব। আমাদের ঘরের ম্যাচগুলিতে পন্থ মাঠে এলে ভীষণ খুশি হব। ডাগআউট বা সাজঘরে যেখানে স্বচ্ছন্দ মনে করবে, সেখানেই থাকতে পারে। পন্থ থাকলে সেটা দলের জন্যও বিশেষ ব্যাপার হবে।’’

You might also like!