
রাজকোট, ১৮ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন জয়সওয়াল। রাজকোট টেস্টের তৃতীয় দিন শনিবার চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন তিনি। ১৩৩ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলে পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। জয়সওয়ালের পারফরম্যান্স দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। বাঁহাতি এই ব্যাটসম্যানের মধ্যে সচিন তেন্ডুলকারের ছায়া দেখতে পান ভারতের এই প্রাক্তন কোচ। তাঁর মতে, তেন্ডুলকারের মতো ব্যাট ও বল হাতেও দলে অবদান রাখতে পারবেন জয়সওয়াল। শুধু এই ম্যাচেই নয়, সিরিজ জুড়েই জয়সওয়ালের ব্যাট কথা বলছে। এখনও পর্যন্ত ৬ ইনিংসে ৮৭ গড়ে তাঁর রান ৪৩৫। তিনশ রানও করতে পারেননি আর কেউ। কোনও ধরনের ক্রিকেটেই জয়সওয়াল তেন্ডুলকারের মতো অবশ্য বল হাতে নিজের ছাপ রাখতে পারেননি।
