Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

PBKS VS LSG:আজ মোহালিতে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে শিখর-রবিরা

PBKS VS LSG
PBKS VS LSG

 

মোহালি, ২৮এপিল :আজ আইপিএলে মুখোমুখি পঞ্জাব কিংস আর লখনউ সুপার জায়ান্টস। দুটো দলই ৭ টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে চারটি করে ম্যাচে জিতেছে। ৩টি করে ম্যাচে হেরেছে। প্লে অফের দৌড়ে থাকতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ মোহালির সেই ম্যাচে দুটি দলই বেশ কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে

আজকের ম্যাচে যে মাইলস্টোনগুলি হতে পারে সেগুলি হল 

১) শিখর ধাওয়ান –গত ৩টি ম্যাচে খেলেন নি অধিনায়ক শিখর ধাওয়ান। আজ যদি তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেন তা হলে তিনি আইপিএলে এক রেকর্ড গড়তে পারবেন। তা হল আইপিএলে ৬৫০০ রান পূর্ণ করা থেকে তিনি ২৩ রান দূরে রয়েছেন।

২) লিয়াম লিভিংস্টোন – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চার পূর্ণ হওয়া থেকে ছয়টি চার দূরে রয়েছেন পঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন।

৩) স্যাম কারান – টি-২০ ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৩১ রান দূরে রয়েছেন স্যাম কারান। তেমনি ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফর্ম্যাটে ১০০টি ছয় মারা থেকে ৪টি ছয় দূরে রয়েছেন তিনি।

৪) হরপ্রীত ব্রার – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের থেকে ৫ উইকেট দূরে রয়েছেন হরপ্রীত ব্রার।

৫) লোকেশ রাহুল – টি-২০ ক্রিকেটে ৬০০টি বাউন্ডারির রেকর্ড পূর্ণ করতে হলে লোকেশ রাহুলের চাই আর ৩টি চার।

৬) জীতেশ শর্মা – টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৬৮ রান দূরে রয়েছেন জীতেশ শর্মা।

৭) রবি বিষ্ণোই – আইপিএলে ৫০টি উইকেট পূর্ণ করতে হলে লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোইকে নিতে হবে আর ৫টি উইকেট।

৮) অমিত মিশ্র – আইপিএলের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হতে গেলে অমিত মিশ্রর প্রয়োজন আর মাত্র ১টি উইকেট। আজ অমিত মিশ্র আইপিএলে সবচেয়ে বেশি উইকেটশিকারীর তালিকায় ছাপিয়ে যাবেন লাসিথ মালিঙ্গাকে (১৭০টি উইকেট)।

৯) দীপক হুডা – টি-২০ ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৩৭ রান দূরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডা।


You might also like!