Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

New Zealand vs Netherlands:বিশ্বকাপের পঞ্চম দিন, ষষ্ঠ ম্যাচে মুখোমুখি কিউয়ি ও ডাচরা

New Zealand vs Netherlands
New Zealand vs Netherlands

 

হায়দরাবাদ, ৯ অক্টোবর : বিশ্বকাপের আজ পঞ্চম দিন। সোমবার হায়দরাবাদে আন্তর্জাতিক রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস । দুই দলই বিশ্বকাপে অভিযান শুরু করে ফেলেছে। উদ্বোধনী ম্যাচে দাপটের সঙ্গে খেলে গতবারের রানার্স নিউজিল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে।

অন্যদিকে এবারের নবাগত দল নেদারল্যান্ড পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে। আজ আবার বড় পরীক্ষা।পাকিস্তানের কাছে হার থেকে শিক্ষা নিয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে স্কট এডওয়ার্ডের নেদারল্যান্ডস। অন্যদিকে আজ নিজেদের পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবে কিউয়িরা। তবে প্রথম ম্যাচের মত, দ্বিতীয় ম্যাচেও দলে থাকছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কেনকে ছাড়াই কিউয়িদের খেলতে হবে। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে নিউজিল্যান্ডের কাছে একটা সুখবর আছে।কারণ অন্যদিকে প্রথম ম্যাচে ফিটনেস জনিত কারণে দলের বাইরে থাকা লকি ফার্গুসন ও টিম সাউদি একাদশে জায়গা দেওয়ার কথা ভাবছে কিউই ম্যানেজমেন্ট।


You might also like!