
কলকাতা, ১৬ সেপ্টেম্বর : আজ ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে গভীর রাতে নামছেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগের ফাইনালে ওঠার পথে নীরজ বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচের পরে শেষ করেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান পেলেন ভারতের নীরজ চোপড়া। ৮৫.৭১ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন দেশের সোনার ছেলে। ডায়মন্ড লিগের ফাইনালেও পৌঁছন তিনি। আজ ফাইনালে নীরজের প্রতিদ্বন্দ্বী জাকুব ভাদলেচ, অলিভার হেল্যান্ডার, পিটার্স অ্যান্ডারসন, অ্যানড্রিয়ান মারডারে।
বিশ্ব অ্যাথলেটিক্স এ সোনা জিতে ইতিহাস গড়ার পরে ‘সোনার ছেলে’-র মুখে ছিল ‘৯০ মিটার’-এর প্রতিশ্রুতি।আজ ইউজিনের ফাইনালে কি নীরজ নব্বই মিটার অতিক্রম করতে পারবেন? সেই দিকেই এখন লক্ষ্য ১৪০ কোটি দেশের মানুষের?
