Game

2 years ago

Mesi: বর্ষ সেরা পুরস্কারে মনোনীত হলেন মেসি

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

যুক্তরাষ্ট্র, ২৭ অক্টোবর: আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) জুলাইতে যোগ দিয়েই মাত্র ছয় ম্যাচ খেলেই আরেকটি পুরস্কারে মনোনীত হলেন লিওনেল মেসি। 'এমএলএস নিউকামার' বা এমএলএস নবাগত বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত তিন ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন মেসি।

নতুন মহাদেশে এসে এই অল্প দিনের মধ্যে মেসির এমন পারফর্মেন্সে মুগ্ধ সবাই। এত কম সময়ে নতুন একটি লিগে মায়ামির হয়ে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবার 'এমএলএস নিউকামার' পুরস্কারে মনোনীত হয়েছেন মেসি। মেসির সঙ্গে মনোনীত হয়েছেন সেইন্ট লুইসের এডুয়ার্ড লোয়েন এবং আটলান্টা ইউনাইটেডের জিওরগোস গিয়াকোমাকিস।

You might also like!