
প্যারিস, ২৭ অক্টোবর : ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭টি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সর্বশেষ এই পুরস্কার জিতেছেন ২০২১ সালে। মাঝের ব্যালন ডি’অর পেয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এবার আবারও ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার হাতে তুলতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ক্রীড়া মহল সূত্রে এমনটাই খবর।
৩০ অক্টোবর প্যারিসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে মেসির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডকে। হলান্ডের পরিসংখ্যানও ভালোভাবেই কথা বলছে তার পক্ষে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও ব্যালন ডি’অরের প্রসঙ্গে হলান্ডের চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন।
