
আহমেদাবাদ, ২৩ নভেম্বর : বুধবার রাতে লেজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসের বিরুদ্ধে আগুনে মেজাজে ব্যাট করলেন গুজরাট জায়ান্টসের ক্রিস গেইল। এক ওভারের পাঁচটা বলে করলেন ২৪ রান! তার ওপর একটি বাউন্ডারি মারতে গিয়ে ভেঙে ফেললেন ব্যাট। শেষ পর্যন্ত খেললেন ৫২ রানের বিধ্বংসী ইনিংস, ১৯২.৫৯ স্ট্রাইক রেট। আটটি চার এবং দুটি ছক্কা মারলেন।
তবে এই সবের মধ্যে চার মারতে গিয়ে ব্যাট ভাঙলেন, যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, যতই অবসর নিয়ে ফেলুন, গেইল তো গেইলই থাকবেন। থেকে যাবেন ‘ইউনিভার্স বস’ই!
